১ বৈশাখে আসছে নারীদের মার্কেটপ্লেস উইহাটবাজার
ফেসবুক নির্ভরতা থেকে নিজস্ব পরিচয়ে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ই-কমার্স মার্কেট প্লেস চালু করছে নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম ওমেন এন্ড ই কমার্স- উই। শুধু নারী উদ্যোক্তাদের জন্য তৈরি মার্কেট প্লেস হিসেবে বিশ্বে এমন নজির আর নেই। আসছে ১ লা বৈশাখে কোরবানীর ঈদের কেনাকাটার ধুম নিয়ে চালু হবে নারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ দেশীয় পণ্যের একমাত্র ই-কমার্স মার্কেটপ্লেস উইহাটবাজার ডটকম। এখনো নির্মান কাজ চলছে। তবে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে বিক্রি করতে না পারলেও এখান থেকে কেনা কাটা করতে পারবেন পুরুষেরা। স্টোরি টেলিং এর মাধ্যমে নিজেদের তৈরি এবং বিপননকৃত পণ্য বিক্রি করতে পারবেন নারী উদ্যোক্তারা।
উই প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা জানালেন, যেসকল নারী কোভিড কালীন সময়ে উদ্যোক্তা হয়েছেন, তাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এই ‘প্রপার’ ই-কমার্স প্লাটফর্ম করা হলো। এর মাধ্যমে তারা ফেসবুকে রিচ কমা, অ্যাকাউন্ট হ্যাক হওয়া, আইডি হারিয়ে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন। শুধু পণ্যের কয়েকটি ছবি ও বৈশিষ্ট দিয়ে স্টোরি টেলিং করেই বাজারে পোস্ট করতে পারবে। প্রশিক্ষণ দিয়ে শুরুতে ১০০ জন নারী উদ্যোক্তাকে এই মার্কেট প্লেসে সংযুক্ত করা হচ্ছে।
‘উই এর প্রায় ৫ লক্ষ উদ্যোক্তকে ক্রমান্বয়ে উই হাট বাজারে সম্পৃক্ত করা হবে। একইসঙ্গে এর সঙ্গে যুক্ত করা হবে ক্রসবার্ডার প্লাটফর্মও। যাতে দেশের বাইরেও নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায় সম্প্রসারণ করতে পারেন’-যোগ করেন নিশা।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় এই প্লাটফর্মটি তৈরি হওয়ায় নারীদের অনলাইন হ্যারাসমেন্ট ও সাইবার হামলায় বিশেষ প্রযুক্তিতে সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। ফলে বাংলাদেশের শহর এবং গ্রামে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্যোগের মাধ্যমে তৈরি দেশীয় পণ্য এই প্লাটফর্ম এর মাধ্যমে দেশে এবং বিদেশে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন।
প্রসঙ্গত, উই কালারফুল ফেস্ট এর সমপানীতে শনিবার রাতে এই মার্কেট ভিন্নধর্মী একটি ই-কমার্স মার্কেটটির লোগো উন্মোচন করেন তথ্য প্রযুক্তি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় তিনি ভিন্নধর্মী এই প্লাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করেন এবং আইসিটি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। .







